ছেরা তানপুরা

ছেরা তানপুরা

সমস্ত পৃথিবীটা সুরময়। বাতাসের গতিতে যেমন একটা আবছা সুর আছে তেমনি জলের ঢেউয়ে একটা সুরের ছন্দ লুকানো আছে। হৃদয়ের স্পন্দনে সুর লুকোচুরি খেলে।

সেই সুর শতশত হেরে না যাওয়া মানুষ গুলোর মধ্যে বাঁচার স্বাদ জাগায়। সেই সুর বসন্তের হাওয়ার মতো ছুঁয়ে চলে যায় না। মনের কোনো এক চিলেকোঠায় থেকে থেকে বেজে উঠে।

সুর গুলো কখনো কখনো সুখের আনন্দে নেচে বেড়ায় প্রাণের মাঝে। আবার কখনো দুঃখের বিষাদময় অনুভূতিতে ভরিয়ে দেয়।

সুরের মাঝে প্রাণ আছে। সুর কখনো কাদায়… কখনো হাসায়। সুর আছে বলেই পৃথিবী প্রানবন্ত। সুরহীন সাম্রাজ্য যেনো রূপকথার অভিশপ্ত রাজ্যের মতো নিষ্প্রাণ যেখানে অসহায় রাজকুমারীর চোখের জল শুকিয়ে গেছে…

About মোঃ আল মাহমুদ খান

Check Also

হাদি মারা গেছেন

ডেস্ক রিপোর্ট — বুধবার (১৯ ডিসেম্বর ২০২৫) শারিফ ওসমান হাদি নামে এক বিশিষ্ট তরুণ আন্দোলনবিদ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *